| | |

চট্টগ্রাম

ছদাহা কে.ক স্কুলের শিক্ষক আবুল খাইরের ইন্তেকাল, জানাযা বাদে মাগরিব ও বাদে এশা

ছদাহা কেফায়েতুল্লাহ কবির আহমদ হাই স্কুল এন্ড কলেজের গণিত বিষয়ের জনপ্রিয় সিনিয়র শিক্ষক আবুল খাইর (৫০) ইন্তেকাল করেছেন।
হৃদরোগজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৫ নভেম্বর রবিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বাদে মাগরিব চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের মিঠাদিঘির পাশে অবস্থিত ছদাহা কেফায়েতুল্লাহ কবির আহমদ হাই স্কুল এন্ড কলেজ মাঠে প্রথম জানাযা এবং বাদে এশা ছদাহা ৩ নম্বর ওয়ার্ডের সিন্দুপ্যা পাড়ায় মরহুমের নিজ মহল্লার মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ক্যাটাগরি