| | |

শিক্ষা

নামের আগে অধ্যাপক কে লিখতে পারে?

অধ্যাপক (ইংরেজি প্রফেসর সাধারণত প্রফ[১] নামেই পরিচিত) হচ্ছে অধিকাংশ দেশের বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য মাধ্যমিক পরবর্তী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষাবিদের পদ। প্রফেসর শব্দটি লাতিন থেকে এসেছে যার অর্থ যিনি পেশায় কলা বা বিজ্ঞানে একজন বিশেষজ্ঞ, শিক্ষকের সর্বোচ্চ পদ।

পৃথিবীর অধিকাংশ দেশে আনুষ্ঠানিকভাবে অধ্যাপক শব্দটি ব্যবহার করা হয় সর্বোচ্চ শিক্ষাবিদের পদ হিসেবে তবে অনেক স্থানে পূর্ণকালীন অধ্যাপক (Full professor) অনানুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয়[২]। পৃথিবীর কিছু দেশে পূর্ণ অধ্যাপককে অধ্যাপক বলা হলেও অন্য অনেক দেশে নিম্ন শিক্ষক পদ সমূহকেও অধ্যাপক বলা হয় যেমন সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক।

অধ্যাপকগণ মূল গবেষণা পরিচালনা করেন এবং সাধারনত যে বিষয়ে গবেষণা করেন সেই বিষয়ে নিম্ন স্নাতক, স্নাতক বা প্রফেশনাল কোর্স সমূহে শিক্ষা দিয়ে থাকেন। যে সকল বিশ্ববিদ্যালয়ে স্নাতক বিদ্যালয় আছে সেখানে অধ্যাপকগণ ছাত্রদের মেন্টর এবং সুপারভাইজার হিসেবে স্নাতক স্তরের ছাত্রদের থিসিসের (তত্ত্বীয়) গবেষণা পরিচালনা করেন। অধ্যাপকগণ সাধারণত Ph.D (ডক্টর অভ ফিলোসফি) ডিগ্রিধারী হয়ে থাকেন। কিছু কিছু অধ্যাপক মাস্টার্স ডিগ্রি অথবা প্রফেশনাল ডিগ্রিধারী যেমন M.D. (ডক্টর অভ মেডিসিন) হয়ে থাকেন।

ব্যাকরণ

প্রফেসর শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় ১৪ শতকের শেষের দিকে যারা জ্ঞানের শাখা শিক্ষা দেন তাদের বোঝাতে। শব্দটি এসেছে …প্রাচীন ফরাসি প্রফেসসিওর (১৪শতক) এবং সরাসরি লাতিন প্রফেসর (যিনি কলা বা বিজ্ঞানে বিশেষজ্ঞ, সর্বোচ্চ পদের শিক্ষক) থেকে,; লাতিন শব্দটি এসেছে বিশেষ্য প্রফিতেরি থেকে যা ১৭০৬ সাল থেকে নামের প্রথম অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিলো। ক্ষুদ্র রূপ প্রফ ব্যবহারের রেকর্ড আছে ১৮৩৮ সাল থেকে। অধ্যাপক শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়। যেমন ধর্ম শিক্ষককেও প্রফেসর বলা হয়। ব্যবহারটি এলিজাবেথীয় যুগ থেকে ব্যবহৃত হয়ে এলেও শুধুমাত্র ইংল্যান্ডে সীমাবদ্ধ ছিলো।

বর্ণনা

অধ্যাপক একজন স্বীকৃত শিক্ষাবিদ। উত্তর ইউরোপ সহ অধিকাংশ কমনওয়েলথ দেশে প্রফেসর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ। যুক্তরাষ্ট্র এবং কানাডায় অধ্যাপক সর্বোচ্চ পদ কিন্তু বিশাল অংশ এটা অর্জন করে থাকে, প্রায় এক চতুর্থাংশ। অত্র অঞ্চলে অধ্যাপক হচ্ছে ডক্টরেট ডিগ্রি বা সম ধর্মী যোগ্যতা শিক্ষাবিদ যাদের চার বছর কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতা করার অভিজ্ঞতা রয়েছে। ইমেরিটাস অধ্যাপক হচ্ছেন সেই সকল অবসরপ্রাপ্ত অধ্যাপক যাদেরকে বিশ্ববিদ্যালয় তাদের মূল্য এবং চলমান গবেষণার কারণে রেখে দিতে চান। ইমেরিটাস অধ্যাপকগণ কোন প্রকার বেতন পান না কিন্তু তাদেরকে অফিস বা গবেষণার জায়গা দেওয়া হয় এবং গ্রন্থাগার, গবেষণাগার ইত্যাদি ব্যবহারের সুযোগ দেওয়া হয়।

সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক পদে অধ্যাপক শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু কিছু ইউরোপীয় দেশে এই সকল পদের ব্যক্তিকে অধ্যাপক হিসেবে মূল্যায়ন করা হয় না। অস্ট্রেলিয়াতে সহযোগী অধ্যাপকের পদটিকে বলা হয় পাঠক যারা ঊর্ধ্বতন প্রভাষকের উপরে এবং পূর্ণ অধ্যাপকের নিচে।

পৃথিবীর অনেক দেশের বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য শিল্পী, খেলোয়াড় এবং বিদেশি সম্মানিতকে সম্মানসূচক অধ্যাপক উপাধি দিয়ে থাকে। অধ্যাপক হতে যেসব একাডেমিক যোগ্যতা প্রয়োজন হয় সেসব এদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না এবং এরা কোন অধ্যাপকীয় দায়িত্ব পালন করেন না। এরকম প্রফেসরগণ সেই প্রতিষ্ঠানের কোন একাডেমিক কাজও করেন না। সাধারণত অধ্যাপক পদটি শিক্ষকদের জন্যই ব্যবহার করা হয়ে থাকে।

কাজ

অধ্যাপকগণ তাদের ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন বিশেষজ্ঞ, তারা সাধারণত নিচের কিছু বা সব কাজ করে থাকেনঃ

  • তাদের বিভাগের শিক্ষাদান, গবেষণা এবং প্রকাশনার ব্যবস্থাপনা করেন (যেসকল দেশে অধ্যাপকগণ তাদের বিভাগের প্রধান)।
  • তাদের ক্ষেত্র যেমন গণিত, বিজ্ঞান, মানবিক, সামাজিক বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য, সংগীত অথবা ফলিত ক্ষেত্র যেমন প্রকৌশল, ডিজাইন, মেডিসিন, নার্সিং, আইন অথবা ব্যবসা ইত্যাদির উপর বক্তব্য (লেকচার) এবং সভা (সেমিনার) করেন।
  • প্রচলিত জনপ্রিয় জার্নালে তাদের ক্ষেত্রের উপরে আদি গবেষণার উপর নিবন্ধ প্রকাশ করেন।
  • প্রো বোনো কমিউনিটি সার্ভিস প্রদান করেন (সরকার এবং অলাভজনকপ্রতিষ্ঠানকে উপদেশ প্রদান করেন) অথবা রেডিও-টেলিভিশনে বা জনসংযোগ অনুষ্ঠানে বিশেষজ্ঞ ধারাভাষ্য প্রদান করেন।
  • স্নাতক শিক্ষার্থীদেরকে তাদের একাডেমিক প্রশিক্ষণে মেন্টর হিসেবে কাজ করেন।
  • ছাত্রদেরকে তাদের ক্ষেত্রে পর্যালোচনা করেন (যেমন পরীক্ষা বা মৌখিক পরীক্ষার মাধ্যমে)।
  • উচ্চ পর্যায়ে প্রশাসনিক বা ব্যবস্থাপনার কাজ করেন (যেমন ডিন, বিভাগের প্রধান, গ্রন্থাগারিক ইত্যাদি)।

অধ্যাপকদের অন্যান্য কাজ প্রতিষ্ঠান, এর নীতিমালা, স্থান (দেশ) এবং সময়ের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ উত্তর আমেরিকা এবং ইউরোপের গবেষণা প্রধান বিশ্ববিদ্যালয় সমূহে অধ্যাপকগণ গবেষণা কর্মে সাফল্য অর্জনের মাধ্যমেই পদোন্নতি পেয়ে থাকেন।

উইকিপিডিয়া হতে কপিকৃত।

ক্যাটাগরি