| | |

চট্টগ্রাম

সাতকানিয়া কলেজে নবীনদের বরণ করে নিল ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতকানিয়া কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ নভেম্বর শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাস অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতকানিয়া কলেজ শাখার উদ্যোগে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতকানিয়া কলেজ শাখার সভাপতি ছাত্রনেতা ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আসহাব উদ্দিন, ডাকসু নির্বাহী সদস্য রায়হান উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া পৌরসভা শাখার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ প্রমূখ।।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কলেজের সার্বিক উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

ক্যাটাগরি