সাতকানিয়ার ক্যান্সারাক্রান্ত শিবিরনেতা সাজ্জাদের ইন্তেকাল
সাতকানিয়ার ক্যান্সারাক্রান্ত শিবিরনেতা সাজ্জাদ বিন আমিন (২৬) মারা গেছেন।
শনিবার (৭ নভেম্বর) সকালে তিনি ইন্তেকাল করেন।
তিনি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের রঙ্গিপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক মাওলানা নুরুল আমিনের সন্তান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন শপথবদ্ধ জনশক্তি (সাথী)। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম শহরের পার্কভিউ হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।
