| | |

আইন-আদালত

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিমের দায়িত্ব পালনে বাঁধা নেই

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন দায়িত্ব পালনের ক্ষমতা ফিরে পেয়েছেন। মহামান্য হাইকোর্টের আদেশে তিনি পুনর্বহাল হয়েছেন বলে জানা গেছে।
প্রায় ১মাস ৮দিন পর তিনি দায়িত্ব পালনের ক্ষমতা ফিরে পেলেন।
শনিবার (৭ নভেম্বর) এক বার্তায় তিনি জানান, “মহামান্য হাইকোর্টের এক আদেশের মাধ্যমে আমাকে দায়িত্বে বহাল রাখা হয়েছে। এর ভিত্তিতে রোববার (৮ নভেম্বর) থেকে ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম শুরু করর।”

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আধুনগরবাসীর উদ্দেশে করে লিখেছেন, তা হুবহু তুলে ধরা হলো
সুপ্রিয় আধুনগরবাসী,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের খেদমতে পেশ করছি।
আগামীকাল ৮ নভেম্বর (রোজ রোববার) থেকে আমাদের আধুনগর ইউনিয়ন পরিষদে জনসাধারণের সব ধরনের সেবা কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। ইতোমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এক আদেশের মাধ্যমে আমাকে দায়িত্বে বহাল রেখেছেন। মাঝখানে প্রায় ১ মাস ৮দিন আমার ইউনিয়নের সম্মানিত জনসাধারণ তাঁদের নাগরিক সেবা নিতে পারেননি, তাই সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
যাদের ষ/ড়/য/ন্ত্রের কারণে জনগণ হয়রানির শিকার হয়েছে তাদের ব্যাপারে বিচারের ভার মহান আল্লাহ ও জনগণের উপর ছেড়ে দিলাম।
স্বাভাবিকভাবেই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে সরকারি উর্ধতন কর্তৃপক্ষ আমাদের কাজের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবেন বলে আশা করি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবারও প্রাণবন্ত হতে যাচ্ছে আধুনগর ইউনিয়ন পরিষদ। আপনার/আপনাদের আগমনে মুখরিত হোক আমাদের প্রিয় প্রাঙ্গণ।

ক্যাটাগরি