দূর্ঘটনায় স্বামী—সন্তান মৃত্যুর ২২ দিন পর নিজেও চলে গেলেন সাতকানিয়ার রেশমি
ভয়াবহ সড়ক দূর্ঘটনায় স্বামী ও একমাত্র কন্যা সন্তানের মৃত্যুর ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রেশমি আকতার (২২)।
গতরাত (১৪ নভেম্বর শনিবার দিবাগত রাত) ৩টা ৩০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যু বরণ করেন।
রেশমি আকতার চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজমহল ক্লাবের পশ্চিম পাশে শাইরার বাপের বাড়ির মরহুম দেলোয়ারের স্ত্রী।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর জুমাবার রাত ৮ টায় সেঞ্চুরি এগ্রো ফুডস লিমিটেডের মার্কেটিং অফিসার দেলোয়ার (৩২) তার স্ত্রী রেশমি আকতার ও দুই বছর বয়সী একমাত্র কন্যা ওয়াসিফাকে নিয়ে সিএঞ্জি চালিত টেক্সিযোগে কেরানিহাট সী—ওয়ার্ল্ড রিসোর্টে চলমান উদ্যোক্তা ও বাণিজ্য মেলায় যাবার সময় চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকানের দক্ষিণে পাঠানি পুলের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি বাসের ধাক্কায় টেক্সিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে কন্যা ওয়াসিফার মৃত্যু হয়। ২২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে অবশেষে গতরাত সাড়ে তিন ঘটিকায় স্ত্রী রেশমি আকতারও চলে গেলেন না ফেরার দেশে।
প্রসঙ্গত উল্লেখ্য, দূর্ঘটনায় নিহত দেলোয়ার উল্লেখিত এলাকার আব্দুচ্ছমদের পুত্র। তিনি উত্তর সাতকানিয়া রসুলাবাদ ফাজিল মাদরাসার প্রাক্তন ছাত্র। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে এসে সেঞ্চুরি এগ্রো ফুডস লিমিটেডের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী রেশমি আকতারের বাপের বাড়ি বোয়ালখালী উপজেলার শাকপুরায়। তিনিও দাখিল পাশ বলে পরিবার সূত্রে জানা গেছে।
.. .. ..