| | |

চট্টগ্রাম

কক্সবাজারগামী কুমিল্লার পিকনিকের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ২৫ (ভিডিও সহ)

কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি পিকনিকের গাড়ি সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার রেলক্রসিং সংলগ্ন আধাঁর মানিকের দরগাহ এলাকায় কেবিএম নামক ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন ুকুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং বাংলা বিভাগওে প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা দুটি বাসযোগে আনন্দ ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। চলার পথে সাতকানিয়ার আধাঁর মানিকের দরগাহ এলাকায় পৌঁছালে বাসদুটির মধ্যে পেছনের বাসটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে পাাশের খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন এবং দুজন নিহত ও অন্তত ২৫ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে সামনের গাড়ির যাত্রীরা ফিরে এসে দেখেন দুর্ঘটনা কবলিত বাসটি পাশের খাদে পড়ে গেছে এবং যাত্রীরা বাঁচার জন্য আকুতি করছে।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেন।
এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুসময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ক্যাটাগরি