পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সাতকানিয়ায় জামায়াতের মিছিল—সমাবেশ
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকান্ডের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ধবার (২৮) অক্টোবর বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে কেরানিহাট হক টাওয়ার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতকানিয়া—লোহাগাড়া আসন হতে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্জ শাহজাহান চৌধুরী।

এতে আরো বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া ও এডভোকেট আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, নুরুল হক ও আ ক ম ফরিদুল আলম, জেলা শিবিরের সভাপতি ডি এম আসহাব উদ্দীন, সেক্রেটারী জিল্লুর রহমান, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দীন, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা জামায়াতের আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, সাতকানিয়া উপজেলা সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈন, সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা নুরুল হক, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা জামায়াতের সাবেক আমীর ডাক্তার আব্দুল জলিল প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্জ শাহাজাহান চৌধুরী এম পি বলেন, ২০০৬ সালে লগি—বৈঠা দিয়ে ঢাকার পল্টনে আওয়ামী সন্ত্রাসীরা জামায়াত—শিবিরের নেতা—কর্মীসহ নিরপরাধ দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করেছিল। বিশ বছর অতিবাহিত হবার পরও উক্ত ঘটনার সাথে জড়িত আওয়ামী বর্বর খুনীদেরকে বিচারের আওতায় আনা হয়নি। তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরো বলেন, আমাদের আজকের সমাবেশ সরকারের বিরুদ্ধে কোনো সমাবেশ নয়। ২০০৬ সালের সেদিনের নারকীয় আওয়ামী তান্ডবে জামায়াত—শিবিরের পাশাপাশি বিএনপিকেও আঘাত করা হয়েছিল। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও শেষ করে দিতে চেয়েছিল। সেদিনই আওয়ামী ফ্যাসিজমের সূচনা হয়েছিল।
সমাবেশে প্রচুর লোক সমাগম হয়। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।