সাতকানিয়ায় যুব ম্যারাথন দৌড়ের নেতৃত্ব দিলেন শাহজাহান চৌধুরী
শত শত যুবক—তরুণের ম্যারাথন দৌড়ে নেতৃত্ব দিলেন ৭০ বছর বয়সী সংসদ সদস্য আলহাজ্জ শাহজাহান চৌধুরী।

২৩ অক্টোবর (জুমাবার) সকালে ইউথ স্পোর্টস একাডেমীর উদ্যোগে সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠ হতে এই দৌড় শুরু হয়।

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় নির্মূলের লক্ষ্যে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়।

চট্টগ্রাম—১৫ (সাতকানিয়া— লোহাগাড়া) আসন হতে তৃতীয় বারের মত নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্জ শাহজাহান চৌধুরীকে প্রধান অতিথি হিসেবে পেয়ে রানাররা বেশ উজ্জীবিত হয়ে ওঠেন।

