নিজস্ব প্রতিবেদক |
২৮ অক্টোবর, ২০২৬ ১২:৫০ : অপরাহ্ণ
চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কে ফের বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ অক্টোবর) মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচারহাটের উত্তর পাশে খাঁন দিঘি শিকারি পাড়ার মসজিদের সামনে ভোরবেলা যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়।