হাফেজ সাজ্জাদ উল্লাহ তানভীরর ইন্তেকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত নেতৃবৃন্দের শোক
সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মাওলানা নুরুল আমিন সাহেবের পুত্র হাফেজ সাজ্জাদ উল্লাহ তানভীর দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আজ সকাল ১০.৩০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।
আজ বাদে আছর ৬ নং ওয়ার্ড গারাংগিয়া রংগিপাড়া রাওজাতুচ্ছুন্নাহ মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশগ্রহণ করেন সাতকানিয়া লোহাগাড়ার জননন্দিত জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, পদুয়া আইনুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান সহ রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক নেতৃবৃন্দ।
হাফেজ সাজ্জাদ উল্লাহ তানভীরর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
শোকলিপিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম সাজ্জাদ উল্লাহ তানভীর খুব নম্র ভদ্র স্বভাবের যুবক ছিলেন। ইসলামের জন্য নিবেদিত প্রাণ যুবক হিসেবে প্রতিটি কাজে তার অংশগ্রহণ ছিল অতুলনীয়। তিনি গারাংগিয়া আদর্শ থানা শাখা শিবিরের সাবেক সাথী ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহর কাছে ফরিয়াদ, মরহুমের জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে সকল ভাল কাজগুলো নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, ভক্ত-মুরিদান ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন। আমীন।