| | |

অর্থনীতি

চন্দনাইশে ধোপাছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় চট্টগ্রামের চন্দনাইশে দূর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি খেয়াং পাড়ায় একটি সেমিপাকা বসতঘর, ৫ টি বাইসাইকেল, ৪টি সেলাই মেশিন ও ৩৬ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান কর্তৃক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে ১টি সেমীপাকা বসতঘর, ৫টি বাইসাইকেল ও ১টি সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া শিক্ষা বৃত্তি হিসেবে প্রাথমিক পর্যায়ে ১৮ জনকে জনপ্রতি ৩ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ে ১১ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৭ জনকে জনপ্রতি ৭ হাজার টাকা প্রদান করা হয়।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষা, বাসস্থান ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতেই এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
    

ক্যাটাগরি