আপন দুই বোন একসঙ্গে এক স্বামীর সঙ্গে সংসার করা হারাম
আপন দুই বোনকে বিয়ে করা অর্থাৎ দুই বোন একসঙ্গে এক স্বামীর সঙ্গে সংসার করা জায়েজ নেই। এটা হারাম।
তাই এক বোন বিয়েতে থাকা অবস্থায় স্ত্রীর আপন আরেক বোনকে বিয়ে করা জায়েজ নয়। বিয়ে করলে বিবাহ শুদ্ধ হবে না। তবে এর কারণে প্রথম স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হবে না। কিন্তু হারাম কাজ করার কারণে স্বামী গুনাহগার হবে।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা সুস্পষ্টভাবে বিষয়টি বর্ণনা করেছেন। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘আর দুই বোনকে একত্র (বিয়ে) করা (তোমাদের উপর হারাম করা হয়েছে)। তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা নিসা, আয়াত: ২৩)
