| | |

চট্টগ্রাম

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সম্মিলিত পদক্ষেপ জরুরী : শাহজাহান চৌধুরী এমপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম -১৫ (সাতকানিয়া – লোহাগাড়া) আসনের এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, মাদক ও কিশোর গ্যাং বর্তমানে মারাত্মক উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদকের ভয়াবহ বিস্তারে দেশের যুব সমাজ চরমভাবে বিপথগামী হয়ে পড়েছে। তাছাড়া বিপথগামী কিশোরদের অপতৎপরতা চরম পর্যায়ে পৌঁছেছে। মাদকের কারণে সমাজে হত্যা, চুরি, ধর্ষণ, ছিনতাইসহ নানা ধরণের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাতে কিশোররাও জড়িয়ে যাচ্ছে। তাই কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদেরও সমূলে উৎপাটনে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হতে হবে।

<span;>বুধবার (২০ মে) দুপুরে সাতকানিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

<span;>তিনি আরও বলেন, কিশোর গ্যাং বর্তমানে সমাজের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। অল্প বয়সী তরুণদের অপরাধে জড়িয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক। কিশোর গ্যাং দমনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো কিশোর যাতে মাদক, সন্ত্রাস ও অপরাধে জড়িয়ে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

<span;>সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মেজর সাকিবুজ্জামান পারভেজ, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, ট্রাফিক ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শূরা সদস্য এম ওয়াজেদ আলী, এনসিপি নেতা তওহিদুল ইসলাম মাসুম, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি শহীদুল ইসলাম বাবর, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান রুবেল, ছদাহা ইউপি চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী, কেঁওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ঢেমশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, চরতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. হানিফ চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারোয়ার কামাল প্রমূখ।

ক্যাটাগরি