বাজালিয়ার ৪ ইয়াবা কারবারিকে পুলিশে দিল জনতা
সাতকানিয়ার বাজালিয়ায় ইয়াবাসহ ৪ জন আটক, থানায় মামলা
ডলু সাঙ্গু ডেস্ক : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ আসামী আটক হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে।
থানা সূত্রে জানা যায়, স্থানীয় জনসাধারণ কর্তৃক ১০ এপ্রিল ৯৫ (পচাঁনব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ চার জন আসামীকে আটকের ঘটনায় এসআই (নিঃ) মামুন হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
সূত্র জানায়, ০৯ এপ্রিল ২৩.০০ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন ১৩ নং বাজালিয়া ইউপিস্থ ০৬ নং ওয়ার্ড কুমিরা পাড়ার জনৈক এনামুল হক শাহীনের বসত ঘরের পিছনে স্থানীয় জনসাধারণ কর্তৃক ৯৫ (পচাঁনব্বই) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ (চার) জন আসামীকে আটক করে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আসামীরা হলো,
০১। মোঃ সরওয়ার উদ্দিন রমজান (২৯), পিতা-মৃত এস্তাফিজুর রহমান, মাতা- ফাতেমা বেগম, সাং-বড় দুয়ারা (হারুন সওদাগরের বাড়ী), ০৭নং ওয়ার্ড, ১৩নং বাজালিয়া ইউনিয়ন, থানা-সাতকানিয়া,জেলা-চট্টগ্রাম,
০২। মোঃ শাহেদুল ইসলাম (২৮), পিতা-মৃত শামছুল ইসলাম, মাতা-রওশন আক্তার, সাং-বড় দুয়ারা (মুকুল আহমদের বাড়ী), ০৭নং ওয়ার্ড, ১৩নং বাজালিয়া ইউনিয়ন,
০৩। মোঃ হাবিবুর রহমান (২৭), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-রোকেয়া বেগম, সাং-বাজালিয়া নতুন পাড়া (আবুল খায়েরের বাড়ী), ০৪নং ওয়ার্ড, ১৩নং বাজালিয়া ইউনিয়ন, সর্ব থানা-সাতকানিয়া,জেলা-চট্টগ্রাম,
০৪।মোঃ সানোয়ার হোসেন (২৬), পিতা-মনির আহমেদ, মাতা-ছেনোয়ারা বেগম, সাং-সুয়ালক বাজার (মনির আহমদের বাড়ী), ০১নং ওয়ার্ড, ০৪নং সুয়ালক ইউনিয়ন, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, “ধৃত আসামীগনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সাতকানিয়া থানার এফআইআর নং-১২, তারিখ- ১০ এপ্রিল, ২০২৬; ধারা- ৩৬ (১) সারণির ১০ (ক) /৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে বলেও তিনি জানান।”
