| | |

চট্টগ্রাম

প্রতিবেশীর সাথে ঝগড়ার পর ঢাকা যাবার পথে পল্লী চিকিৎসকের মৃত্যু

প্রতিবেশীর সাথে ঝগড়ার পর ঢাকা যাবার পথে পল্লী চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : এক খন্ড জায়গা নিয়ে প্রতিবেশীর সাথে দফায় দফায় ঝগড়ার পর ঢাকা যাবার সময় রাস্তায় ঢলে পড়ে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটে এ ঘটনা ঘটে।

মৃতের নাম জাহেদুল ইসলাম (৪৫)। তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকার মৃত মৌলানা আবুল মোজাফফরের পুত্র।

তিনি প্রায় ৩০ বছর ধরে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন পূর্ব মাহালিয়া চিতা মুড়া গ্রামে স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

তিনি এক সময় পূর্ব মাহালিয়া ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, পল্লী চিকিৎসক জাহেদুল ইসলামের সাথে আফসার নামক একজন প্রতিবেশীর সঙ্গে ছোট্ট এক খন্ড জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। সেটা নিয়ে দফায় দফায় ঝগড়া হয়েছে। গতকাল এবং আজকেও ঝগড়া হয়েছে। সমাধান না হওয়ায় তিনি তাঁর কোনো এক আত্মীয়ের সাথে পরামর্শের উদ্দেশ্যে আজ ঢাকা যাবার জন্য রওয়ানা দিয়েছিলেন। কিন্তু কেরানিহাটের কাছাকাছি আসার পর তিনি হঠাৎ ঢলে পড়েন। লোকজন তাকে আশশেফা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ক্যাটাগরি