শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ডলু সাঙ্গু ডেস্ক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) খবরটি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন বিদায়ী সভাপতি, সাবেক এম.পি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম।

তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লস্কর মোহাম্মদ তসলিম।”
