জরিমানা গুণল এইচবিএম
- সড়কের পাশের মাটি কাটায় এইচবিএমকে ২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক : সড়কের পাশের মাটি কেটে গর্ত করে সড়ককে ঝুঁকিপূর্ণ করার অপরাধে সাতকানিয়া কলেজ রোডস্থ এইচবিএম (HBM) বিক্সফিল্ডের মালিকপক্ষকে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “উপজেলা প্রশাসন এই পর্যন্ত মাটি সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৫০ লক্ষ টাকার অধিক জরিমানা আরোপ ও আদায় এবং বেশ কয়েকজন অপরাধীকে কারাদণ্ড প্রদান করেছে । সাতকানিয়ার প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।”