| | |

আইন-আদালত

সাতকানিয়ায় স্বামী হত্যায় জড়িত সন্দেহে স্ত্রী গ্রেফতার

সাতকানিয়ায় স্বামী হত্যায় জড়িত সন্দেহে স্ত্রী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : নিজ স্বামীকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসমাউল হুসনা (২৪) নামক এক নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে সাতকানিয়া থানা পুলিশ। শনিবার তাকে গ্রেপ্তার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়।


সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, সাতকানিয়া থানাধীন ০২নং খাগরিয়া ইউপিস্থ চরখাগরিয়া, মহাজন পাড়াস্থ নুর আয়েশা বর বাড়ীর জনৈক লোকমানের ভাড়ায় প্রদানকৃত বাসার ৩নং কক্ষের মধ্যে ১৩/০৯/২০২৫ইং তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকা হইতে ১৮/০৯/২০২৫ইং তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার কোন এক সময় সুলতান মাহমুদ আরজু (৩০) মারা যায়। এ ঘটনায় প্রথমে অপমৃত্যু মামলা রুজু করা হয়। পরবর্তীতে অদ্য ১২ এপ্রিল মৃতের ভাই বাদী হয়ে ০৪(চার) জন নামীয় ও অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে ০১নং আসামী আসমাউল হুসনা (২৪) কে গ্রেফতার করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। সে আরজুর স্ত্রী।

ক্যাটাগরি