| | |

আইন-আদালত

কৃতজ্ঞতা জানালেন, প্রতিশ্রুতি দিলেন বিবি সাওদা সুমি

শুকরিয়া – কৃতজ্ঞতা জানালেন বিবি সাওদা সুমি
নিজস্ব প্রতিবেদক : কারামুক্ত হয়ে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানালেন ভোলার জামায়াত কর্মী বিবি সাওদা সুমি।
তিনি তার এক ফেসবুক বার্তায় লিখেন, “আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামীনের দরবারে। যিনি আমাকে মুক্ত বাতাসে আবার শ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা।
অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি যারা আমার মুক্তির জন্য পোস্ট দিয়েছেন, আমার জন্য দোয়া করেছেন। আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই আমি হয়তো এত তাড়াতাড়ি জামিন পেয়েছি।”
তিনি আরো লিখেন, “আমার এই ফোনটি ডিবি পুলিশের কাছ থেকে ফেরত পেয়েছি। আলহামদুলিল্লাহ । যদিও আমার অন্য একটি ফোন যেখানে আমার সব গুরুত্বপূর্ণ একাউন্ট গুলো সংরক্ষিত, আমার ফোন নাম্বার, সেটা তাদের কাছে এখনো আছে। আশা করছি তারা সেই ফোনটিও দ্রুততম সময়ে আমাকে ফেরত দিবেন।

আপনাদের সকলের ভালোবাসা এবং শ্রদ্ধায় আমি সিক্ত। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।

আমি বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের মত একটি সংগঠনের সামান্য অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। আজকে এই সংগঠন আমার পাশে না থাকলে হয়তো বা আমার কপালে আরও বড় মামলা অথবা সাজা হতো। যেমন হয়েছে আমার মত এমন অনেক নাম না জানা ভাই বোনদের।

বাংলাদেশ সরকার ও বিজ্ঞ আদালতের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। তারা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাকে অতি দ্রুত জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। আমি তাদের কাছে আশা করছি তারা যেন এই মামলা দ্রুত প্রত্যাহার করে নেন যেন আমি ও আমার পরিবার ভবিষ্যতে কোনরকম হয়রানির শিকার না হই।

কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রাণপ্রিয় পরিবার এবং আমার হাজব্যান্ড AH Bablu এর কাছে। এবং দুঃখ প্রকাশ করছি তাদেরকে বিড়ম্বনায় ফেলার জন্য।

ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে যারা আমার বিভিন্ন ফান এবং ট্রলমূলক পোস্টে কষ্ট পেয়েছেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ভবিষ্যতে কাউকে কষ্ট না দেয়ার।

আমার যেসব ভাই-বোনেরা আমাকে নিয়ে কটুক্তি এবং মিথ্যা AI ছবি বানিয়ে অপপ্রচার করছেন তাদেরকেও আমি ক্ষমা করে দিলাম। তাদের জন্য হেদায়েতের দোয়া থাকলো।

আসুন আমরা সবাই প্রতিহিংসা মূলক পোস্ট না করে দেশের জন্য ভালো কিছু করি। সরকার যাতে সঠিক পথে থাকে এজন্য গঠনমূলক সমালোচনা করি। মানুষকে ব্যক্তিগত চরিত্র হনন থেকে বিরত থাকি।
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, ওয়ামা তৌফিকী ইল্লা বিল্লাহ।

আপনাদের মজলুম বোন,
বিবি সাওদা সুমি।”

ক্যাটাগরি