সাতকানিয়ায় ১১ দলের বিক্ষোভ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতকানিয়ায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল (রবিবার) বাদ আসর ১১ দলের ব্যানারে সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানিহাট চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম – ১৫ (সাতকানিয়া – লোহাগাড়া) আসন হতে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা।
সঞ্চালনা করেন অধ্যক্ষ বদরুল হক, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম দক্ষিণ জেলা।
বিশেষ অতিথি ছিলেন- অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, নায়েবে আমীর, নেজাম ইসলামি পার্টি, চট্টগ্রাম মহানগরী,
মাওলানা নোমান, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা, হেফাজতে ইসলাম,
জায়েদ হাসান চৌধুরী, আহবায়ক, এবি পার্টি, চট্টগ্রাম দক্ষিণ জেলা, মুহাম্মদ সিফাত, যুগ্ম আহবায়ক, এনসিপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা, লিয়াকত আলী চৌধুরী, সভাপতি, এলডিপি, লোহাগাড়া উপজেলা,
মুহাম্মদ জাকারিয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারী, চট্টগ্রাম দক্ষিণ জেলা, জামায়াতে ইসলামী, এডভোকেট আবু নাসের, এসিস্ট্যান্ট সেক্রেটারী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী।

